ডাকটিকিট দিবস উদযাপন উপলক্ষে ফিলাটেলিস্টস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (পিএবি) ২৭-২৯ জুলাই
২০২৬ তিনদিনব্যাপী ডাকটিকিট প্রদর্শনী StampDayPex 2026 এর আয়োজন করেছে। আজ ২৭ জুলাই
২০২৬ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয় ঢাকা জিপিওস্হ ডাক বিভাগীয় সভাকক্ষে। অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত থাকেন পোস্টমাস্টার জেনারেল, মেট্রোপলিটন সার্কেল মৌসুমী রহমান।
সভাপতিত্ব করেন পিএবি'র পৃষ্ঠপোষক এ টি এম আনোয়ারুল কাদির। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান
অতিথি, সভাপতি ছাড়া পিএবি'র উপদেষ্টা গণমাধ্যমকর্মী ও গবেষক মোহাম্মদ মাহমুদুজ্জামান ও
সাধারণ সম্পাদক সাঈদ বিন সালাম বক্তব্য রাখেন। বক্তব্য শেষে প্রধান অতিথি একটি ওভারপ্রিন্ট
রেজিস্টার্ড খাম ও বিশেষ সীলমোহর অবমুক্ত করেন। এরপর প্রধান অতিথি ফিতা কেটে প্রদর্শনীর
উদ্বোধন করেন। প্রদর্শনীতে ৬৪ জন অংশগ্রহণ করেছেন। আগামী ২৯ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত
প্রদর্শনী ঢাকা জিপিও অডিটোরিয়ামে সকাল ১০ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত
থাকবে।
-বিপরীত স্রোত ডেস্ক
ড. বিজন কুমার শীল বিস্তারিত
বিপরীত স্রোত প্রতিবেদন বিস্তারিত
ডা. আহমদ মরতুজা চৌধুরী বিস্তারিত
যারিন মালিয়াত অদ্রিতা বিস্তারিত
মোহাম্মদ মাহমুদুজ্জামান বিস্তারিত
অধ্যাপক ড. আসিফ মিজান বিস্তারিত
রোবট তৈরি করি প্রযুক্তি দিয়ে,.. বিস্তারিত
প্রফেসর ড. আসিফ মিজান বিস্তারিত
স্বদেশের মাটিতে চ্যালেঞ্জ নেও.. বিস্তারিত
It was once called the King of.. বিস্তারিত