English
ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

প্রকাশঃ ২০২৬-১০-৩০ ২০:৩৪:৫১
আপডেটঃ ২০২৬-১০-৩১ ১৫:০৬:০৭


বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠনের সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠনের সভা অনুষ্ঠিত

 

আসক্তি চিকিৎসা, পুনর্বাসন ও পুনরুদ্ধার কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট পেশাজীবীদের পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত আসক্তি চিকিৎসা ও পুনর্বাসনের সংগঠন ‘বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠন’ বা Bangladesh Addiction Professionals-এর দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি। সংগঠনের সভাপতি জাকিউল আলম মিল্টনের সভাপতিত্বে গত ২৪শে অক্টোবর, শনিবার কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভা কমিটির অস্থায়ী কার্যলয় উত্তরায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি জাকিউল আলম মিল্টন, সিনিয়র সহ-সভাপতি মো. শোয়েব মাহমুদ, সাধারণ সম্পাদক সায়মা শ্রাবণীসহ কমিটির অন্যান্য সদস্যরা। সভায কমিটির প্রস্তাবিত গঠনতন্ত্র, সদস্যপদ সংগ্রহ, আগামী মিটিং, সদস‍্যদের রি-ইউনিয়ন, আর্থিক ও রেজিস্ট্রেশনের বিষয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আলোচনাকালে আসক্তি চিকিৎসায় পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। 

 



ক্যাটেগরিঃ স্বাস্থ্য,


আরো পড়ুন