ডা. মনিরুজ্জামান
সভ্যতা
আজ অনেক উঁচুতে পৌঁছে
গেছে। চিকিৎসাবিজ্ঞান আজ
অনেক উন্নত। কিডনি নষ্ট হয়ে গেলে
তা প্রতিস্থাপন করা যায়, লিভার
নষ্ট হলেও প্রতিস্থাপনের ব্যবস্থা
রয়েছে। পৃথিবীতে প্রাচুর্য ও সুযোগ-সুবিধার
এত বিস্তার আগে কখনো দেখা
যায়নি। এত প্রাচুর্য, এত
উন্নতি, এত সুযোগ-সুবিধার
পরও প্রশ্ন থেকে যায়—আমরা
কি সত্যিই ভালো আছি?
বাংলাদেশে
বর্তমানে ৭০% মৃত্যুর কারণ
অসংক্রামক রোগ। এর মধ্যে
৩৪ শতাংশ মৃত্যুর কারণ হৃদরোগ এবং
দ্বিতীয় প্রধান কারণ ক্যান্সার। ডায়াবেটিসের
অবস্থাও উদ্বেগজনক। সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রতি
১০ জনে একজন ডায়াবেটিসে
আক্রান্ত। আর প্রাপ্তবয়স্কদের প্রতি
৫ জনে একজন উচ্চ
রক্তচাপে আক্রান্ত।
অর্থাৎ,
সামগ্রিক পরিস্থিতি মোটেও ভালো নয়। ১৯৮৬
সালে মোট মৃত্যুর মাত্র
৮ শতাংশের কারণ ছিল এসব
অসংক্রামক রোগ। ২০১৪ সালে
এই হার বেড়ে দাঁড়ায়
৫৯ শতাংশে। ২০১৭ সালে তা
হয় ৬৭ শতাংশ। আর
বর্তমানে ৭০ শতাংশে।
প্রশ্ন
হলো, এর মূল কারণ
কী? উত্তরটি খুবই সহজ খুবই
সরল—জীবনধারা বা লাইফস্টাইলের সমস্যা।
এসব রোগকে একত্রে বলা হয় লাইফস্টাইল
ডিজিজ। অর্থাৎ, আমাদের জীবনযাপনের ধরনই এখানে গুরুত্বপূর্ণ।
দীর্ঘ
জীবনের রহস্য কোথায়
আমরা
যেমন দীর্ঘ ও কর্মময় জীবন
চাই, বিজ্ঞানীরাও তেমনি দীর্ঘায়ু নিয়ে গবেষণা করছেন
বহু বছর ধরে। কীভাবে
দীর্ঘদিন বেঁচে থাকা যায়, কীভাবে
সুস্থ থেকে জীবনের সর্বোচ্চ
সময়টুকু কাজে লাগানো যায়—এসব প্রশ্নের উত্তর
খুঁজেছেন তারা।
বিজ্ঞানীদের
একটি ব্যাখ্যা হলো, মানুষের আয়ুর
সঙ্গে তার ডিএনএর সম্পর্ক
রয়েছে। আমাদের প্রত্যেকের কোষের ভেতরে থাকে ২৩ জোড়া
ক্রোমোজোম, আর ক্রোমোজোম তৈরি
হয় ডিএনএ দিয়ে। ক্রোমোজোমের দুই প্রান্তে ক্যাপ
বা টুপির মতো যে অংশ
থাকে, তাকে বলা হয়
টেলোমেয়ার।
বিজ্ঞানীদের ব্যাখ্যা অনুযায়ী, জন্মের পর থেকেই টেলোমেয়ারের ক্ষয় শুরু হয়। কোষ বিভাজিত হয়, নতুন কোষ তৈরি হয় এবং এর সঙ্গে টেলোমেয়ারও ক্রমে ক্ষয়প্রাপ্ত হতে থাকে। একপর্যায়ে টেলোমেয়ার সম্পূর্ণ ক্ষয়প্রাপ্ত হলে মানুষের মৃত্যু ঘটে—এটি প্রাকৃতিক মৃত্যুর ক্ষেত্রে প্রযোজ্য। অবশ্য কেউ যদি ট্রেনের নিচে গিয়ে শুয়ে থাকেন, তাহলে টেলোমেয়ারের সম্পূর্ণ ক্ষয়ের আগেই তার মৃত্যু হতে পারে। সেটি অস্বাভাবিক মৃত্যু।
ধরা
যাক, কারও আয়ু ১০০
বছর। কিন্তু তিনি জানেন না,
কী করতে হবে, কী
খেতে হবে, কোন খাবার
এড়িয়ে চলতে হবে কিংবা
তার জীবনধারা কেমন হওয়া উচিত।
তিনি হয়তো বাবাকে যেভাবে
জীবনযাপন করতে দেখেছেন, মাকে
যেভাবে দেখেছেন, কিংবা পরিবারের অন্যদের যেভাবে চলতে দেখেছেন, সেটিই
অনুসরণ করছেন। অথচ জীবনধারায় ভুল
থাকলে টেলোমেয়ার দ্রুত ক্ষয়প্রাপ্ত হতে থাকে।
ফলে
কারও সম্ভাব্য আয়ু ১০০ বছর
হলেও ৫০-৫৫ বছর
বয়সে হঠাৎ হার্ট অ্যাটাক
হয়ে তার মৃত্যু ঘটতে
পারে। এর পেছনে জীবনধারার
গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে।
টেলোমেয়ার
নিয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কার
পেয়েছেন ড. এলিজাবেথ ব্ল্যাকবার্ন।
ডা. ডিন অরনিশের সঙ্গে
যৌথ গবেষণায় তারা দেখিয়েছেন, একজন
মানুষ যদি তার জন্য
প্রয়োজনীয় জীবনাচরণগুলো অনুসরণ করেন, তাহলে ডিএনএতে নির্ধারিত আয়ু—তা ৯০,
১০০, ১২০ কিংবা ১৪০
বছর যা-ই হোক—পূর্ণ করার সম্ভাবনা বাড়াতে
পারেন।
তাদের
গবেষণায় টেলোমেয়ারের অকাল ক্ষয়প্রাপ্তি ঠেকানো
এবং ইতিমধ্যে অতিরিক্ত ক্ষয়প্রাপ্ত টেলোমেয়ারকে আগের অবস্থার দিকে
ফিরিয়ে নেওয়ার বিষয়টি উঠে এসেছে। এ
জন্য কয়েকটি বিষয় অনুসরণের পরামর্শ
দেওয়া হয়। এর মধ্যে
প্রথমেই রয়েছে বিজ্ঞানসম্মত খাদ্যাভ্যাস। মানুষকে এমন খাবার খেতে
হবে, যা মানুষের জন্য
উপযুক্ত।

দীর্ঘায়ু মানুষের খাদ্যাভ্যাস
ন্যাশনাল
জিওগ্রাফিকে প্রকাশিত Blue Zones: The Science of Living Longer শিরোনামের আলোচনায় পৃথিবীর পাঁচটি জনপদের কথা বলা হয়েছে।
এসব অঞ্চলের মানুষ গড়ে ১০০ বছর
বাঁচেন। তারা সুস্থ কর্মময়
দীর্ঘজীবনের অধিকারী এবং
জীবনের শেষ দিনও কর্মক্ষম
থাকেন।
এই
পাঁচটি অঞ্চল হলো- জাপানের ওকিনাওয়া
দ্বীপ, গ্রিসের ইকারিয়া দ্বীপ, ইতালির সার্ডিনিয়া দ্বীপ, কোস্টারিকার নিকোয়া পেনিনসুলা এবং ক্যালিফোর্নিয়ার লোমা
লিন্ডা। সেখানে তাদের মত খাদ্যাভ্যাস অনুসরণ
করে দীর্ঘজীবী হওয়ার বিষয়ে উৎসাহিত করা হচ্ছে।
আরেকটি
উল্লেখযোগ্য জনপদ হলো হুনজা
ভ্যালি। হিমালয়ের কোল ঘেঁষে পাকিস্তানের
উত্তরে অবস্থিত এই এলাকাটি প্রাকৃতিক
সৌন্দর্যে সমৃদ্ধ। গবেষণায় বলা হয়েছে, পাকিস্তানিদের
গড় আয়ু যেখানে ৬৭
বছর, হুনজাদের
গড় আয়ু ১০০ বছর।
হুনজারা
প্রাকৃতিক খাবার খান এবং বরফগলা
পানিতে গোসল করেন। তাদের
খাবারের মধ্যে রয়েছে তাজা প্রাকৃতিক- অর্থাৎ
পর্যাপ্ত শাকসবজি, তরি-তরকারি, বাদাম,
বীজ, বিন, লাল চালের
ভাত, লাল আটার রুটি,
ফল ও সালাদ। তারা খুবই অল্প
পরিমাণে মাছ মাংস দুধ
খান। চিপসের
মতো প্যাকেটজাত ও প্রক্রিয়াজাত খাবার
খান না। গ্রিল করা
খাবার কিংবা পরোটার জন্য অপেক্ষা করেন
না। মাঝেমধ্যে
এসব খাবার খেতে পারেন, তবে
এগুলো তাদের মূল খাবার নয়।
খাদ্যাভ্যাস
নিয়ে আরেকটি গবেষণার কথা উল্লেখ করা
যায়।
আমেরিকার
কর্নেল ইউনিভার্সিটির ইমেরিটাস প্রফেসর ও গবেষক ড. টি কোলিন ক্যাম্পবেল এর নেতৃত্বে অক্সফোর্ড
ইউনিভার্সিটি এবং চাইনিজ একাডেমী
অব প্রিভেন্টিভ মেডিসিন
এর তিন দল গবেষক
যুক্তরাষ্ট্র ও চীনে একটি
পর্যবেক্ষণমূলক গবেষণা পরিচালনা করে। ৩ দশক
ধরে গবেষণার পর তারা একটি
বই প্রকাশ করেন। বইটির নাম The China Study.

ড. টি কোলিন ক্যাম্পবেল তিন দশক গবেষণার পর প্রকাশ করেন The China Study বইটি
গবেষণাটির
মূল পর্যবেক্ষণ হলো, সুস্থ থাকার
জন্য মানুষের যতটুকু প্রাণিজ আমিষ গ্রহণ করা
উচিত, বাস্তবে তার চেয়ে বেশি
গ্রহণ করছে।
প্রকৃতিতে
প্রাণীদের খাদ্যাভ্যাসের দিকে তাকালে বিষয়টি
বোঝা যায়। বাঘকে কখনো
সবজি খাওয়ানো যায় না। তাকে
যতই সুস্বাদু খাবারের কথা বলা হোক,
সে তার স্বাভাবিক খাদ্যাভ্যাস
অনুসরণ করবে। আবার গরুকে মাংস
খাওয়ানোর চেষ্টা করলেও তাকে তা খাওয়ানো
সম্ভব নয়। অথচ মানুষের
দাঁতের অধিকাংশ বৈশিষ্ট্যের সঙ্গে ছাগল, হরিণের হঠাৎ তৃণভোজী প্রাণীর
দাঁতের মিল রয়েছে। বর্তমানে
আমাদের সমস্যা হচ্ছে- দাঁত
হরিণের মতো, কিন্তু খাবার
খাচ্ছি বাঘের মতো।
আমরা
কখনো শুনি না, অমুক
হরিণের হার্ট অ্যাটাক হয়েছে কিংবা অমুক বাঘ স্ট্রোক
করে তার হাত-পা
বাঁকা হয়ে গেছে।
গবেষণায়
বলা হয়েছে, এসব প্রাণী সাধারণত
তাদের প্রাকৃতিক খাদ্যাভ্যাস লঙ্ঘন করে না। ব্যতিক্রম
মানুষ।
মানুষ
ইচ্ছামত মজাদার খাবার খাচ্ছে যা তার ডিএনএ
সাথে যায় না। ফলশ্রুতিতে
তৈরি হচ্ছে লাইফস্টাইল ডিজিজ।
২০১৯
সালে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন জাপানের কানে তানাকা। দীর্ঘজীবী
মানুষের তালিকায় জাপান শীর্ষে রয়েছে। দীর্ঘজীবী জাপানিদের প্রধান খাবার- ভাত, মাছ ও
শাকসবজি। তাদের খাদ্যতালিকায় হয়েছে বাদাম বীজ বিন সহ
অন্যান্য খাবার। আর স্নেহজাতীয় খাবারের
পরিমাণ কম থাকে।
সুস্থ ও দীর্ঘজীবনের জন্য ছয়টি অভ্যাস
সুস্থ
কর্মময় দীর্ঘজীবন পেতে কয়েকটি অভ্যাসের
ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রথমত,
মানুষের উপযোগী খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে।
দ্বিতীয়ত,
নিয়মিত পর্যাপ্ত শারীরিক পরিশ্রম করতে হবে। শারীরিক
পরিশ্রমের বিকল্প হিসেবে প্রতিদিন এক ঘন্টা ব্যায়াম
করা যেতে পারে।
তৃতীয়ত,
প্রাণায়াম বা দম চর্চা
করতে হবে। আমাদের শরীরের
প্রধান খাবার কিন্তু ভাত রুটি মাছ
মাংস ডিম দুধ নয়।
এগুলো ছাড়াও ১০-১৫-২০
দিন বেঁচে থাকা সম্ভব। পানি
ছাড়াও তিন চার পাঁচ
সাতদিন বেঁচে থাকা সম্ভব। কিন্তু
দম বা অক্সিজেন ছাড়া
দুই মিনিটের বেশি বাঁচা সম্ভব
নয়। অথচ আমরা সেটির
চর্চা সবচেয়ে কম করে থাকি।
তাই প্রতিদিন নিয়মিত দম চর্চা করতে।
চতুর্থত,
ধূমপানের অভ্যাস থাকলে তা বন্ধ করতে
হবে।
পঞ্চমত,
ওজন বেশি থাকলে তা
স্বাভাবিক পর্যায়ে আনতে হবে।
ষষ্ঠত,
নিয়মিত দুবেলা মেডিটেশন করতে হবে।

২০১৫
সালে প্রকাশিত আমেরিকার বিখ্যাত টাইম ম্যাগাজিনের একটি
বিশেষ সংখ্যার শিরোনাম ছিল: This Baby Could Live to Be 142 Years Old। অর্থাৎ, একটি
এক থেকে দেড় কিংবা
দুই বছরের শিশুকে ১৪২ বছর বাঁচানোর
সম্ভাবনার কথা সেখানে তুলে
ধরা হয়েছিল।
ছবিতে
শিশুটিকে মেডিটেশন বা ধ্যান করতে
দেখা যায়। এর সঙ্গে
ছিল হাতে তসবিহ বা
জপমালা। অর্থাৎ নিয়মিত সৃষ্টিকর্তার নাম স্মরণ করতে
হবে। তাই ম্যাগাজিনের সেই
সংখ্যাটিতে মেডিটেশনকে
শতভাগ বৈজ্ঞানিক বিষয় হিসেবে উল্লেখ
করা হয়েছে।
মেডিটেশন
ও শরীরের পরিবর্তন
২০১০
সালে রিডার্স ডাইজেস্ট-এ প্রকাশিত একটি
আলোচনার শিরোনাম ছিল Relaxation Changes Genes। সেখানে বলা
হয়েছে, মেডিটেশনের মাধ্যমে মানসিক চাপের সঙ্গে সম্পর্কিত জিনগুলোর কার্যক্রমে পরিবর্তন আসতে পারে। মেডিটেশন
ও যোগব্যায়ামের মাধ্যমে যে শিথিলতার প্রতিক্রিয়া
তৈরি হয়, তা শরীরের
পরিবর্তনে ভূমিকা রাখতে পারে।
মেডিটেশন
কেবল চোখ বন্ধ করে
বসে থাকা কিংবা ঝিমানোর
বিষয় নয়। নিয়মিত মেডিটেশন
করলে শরীরে মানসিক চাপের ফলে সৃষ্ট কিছু
অস্বাভাবিকতা মেরামতের প্রক্রিয়ায় ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ
করা হয়েছে। আমেরিকার ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের একদল চিকিৎসক এই
গবেষণা পরিচালনা করেন
খাদ্যাভ্যাস:
কী খাচ্ছি, কেন খাচ্ছি
সুস্থতার
জন্য খাদ্যের ভূমিকা অপরিসীম। অথচ মানুষ এখন
অনেক ক্ষেত্রে বিবেচনা না করেই খাবার
খায়। মন যা চায়,
চোখ যা দেখে ভালো
লাগে, তা-ই খাওয়ার
প্রবণতা তৈরি হয়েছে। ভালো
লাগলেও খায়, ভালো না
লাগলেও খায়। অনেক সময়
ক্ষুধা না থাকলেও বসে
বসে খাওয়া চলতে থাকে।
খাদ্যকে মূলত
দুই ভাগে ভাগ করা
হয়েছে: অ্যালকালি-ফর্মিং ফুডস এবং অ্যাসিড-ফর্মিং ফুডস।
অ্যালকালি-ফর্মিং খাবারের মধ্যে রয়েছে- বিভিন্ন ধরনের শাকসবজি, অধিকাংশ ফল, পালং শাক,
ব্রকলি, সালাদ, ডাল, মটরশুটি, বিন,
বীজ, বাদাম, ওটস, আদা, রসুন,
পেঁয়াজ, মসলা ও টক
দই।
কিন্তু
এসব খাবার আমরা অনেক সময়
কম খাই।
বরং
আমাদের পছন্দের তালিকায় থাকে এসিড ফর্মিং
ফুডস অর্থাৎ মাছ, মাংস, ডিম,
দুধ, পনির, চিনি, লেবু, কফি, লবণ, বার্গার,
নুডলস, চকলেট, স্যান্ডউইচ, সাদা পাস্তা, কোমল
পানীয়, বিভিন্ন প্রক্রিয়াজাত খাবার, ভাত ও রুটি। অধিকাংশ
দিন এসব খাবার বেশি
পরিমাণে খাওয়া হয়, অথচ শাকসবজি
ও অন্যান্য উদ্ভিজ্জ খাবার অনেক সময় চাটনির
মতো অল্প পরিমাণে খাওয়া
হয় কিংবা একেবারেই খাওয়া হয় না।
তাই
শরীরের অ্যালকালাইন অবস্থা বজায় রাখার জন্য
খাদ্যতালিকায় ৯০ শতাংশের বেশি
উদ্ভিজ্জ খাবার এবং ১০ শতাংশের
কম প্রাণিজ খাবার রাখতে হবে। সেই অনুযায়ী
নিজের খাদ্যতালিকা সাজিয়ে নিতে হবে।
জীবন্ত
খাবার, অর্ধ মৃত খাবার ও মৃত খাবার
খাদ্যাভ্যাসের
ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো- জীবন্ত
খাবার, অর্ধমৃত খাবার এবং মৃত খাবারের
পার্থক্য বোঝা।
যে
খাবার যে অবস্থায় উৎপন্ন
হয়, সেই অবস্থায় খেলে
তাকে বলা হয় জীবন্ত
খাবার।
আর অর্ধ সেদ্ধ করে যেসব সবজি খাওয়া হয় সেগুলোকে বলা হয় অর্ধ-মৃত খাবার।
অন্যদিকে,
খাবারকে দীর্ঘ সময় উচ্চ তাপে
রান্না করলে তার বৈশিষ্ট্যে
পরিবর্তন আসে। আবার বিক্রি
কিংবা খাওয়ার জন্য কোনো খাবার
প্রক্রিয়াজাত করা হলেও তার
বৈশিষ্ট্য বদলে যায়। এ
ধরনের খাবারকে বলা হয় মৃত
খাবার।
জীবন্ত
খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে থাকে শরীরের প্রয়োজনীয়
ভিটামিন, মিনারেল, ফাইটোকেমিক্যাল, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ফাইবার, এনজাইম, বায়ো- ইলেক্ট্রিক্যাল এনার্জি এবং লাইফ ফোর্স
বা প্রাণশক্তি।
অন্যদিকে,
খাবার দীর্ঘ সময় ধরে রান্না
করতে করতে কালাভুনা করে
ফেললে তার অনেক উপাদান
নষ্ট হয়ে যায়।
যেমন
উচ্চ তাপে রান্না এবং
প্রক্রিয়াজাত করার ফলে খাবারের
এনজাইম নষ্ট হয়ে যেতে
পারে।
এ
কারণে দুপুরের ভারী খাবার কিংবা
রাতের খাবার খাওয়ার পর অনেকের ক্লান্তি
অনুভূত হয়।
কেননা
খাবার হজম করার জন্য
শরীরকে তখন অনেক শক্তি
ব্যয় করতে হয়। আমরা
খাবার খেয়ে ঘুমিয়ে পড়লেও
পরিপাকতন্ত্রকে সেই খাবার হজম
করার কাজ চালিয়ে যেতে
হয়।
তবে
এর অর্থ এই নয়
যে মাংস কাঁচা খেতে
হবে কিংবা কুমড়া কাঁচা চিবিয়ে খেতে হবে। বরং
খাদ্যাভ্যাসে ভারসাম্য আনতে হবে।
তাই
প্রতিদিনের খাদ্যতালিকায় অন্তত ৭০ শতাংশ জীবন্ত
খাবার রাখার চেষ্টা করুন।
পূর্ণ
শস্যদানার গুরুত্ব
বিজ্ঞানীরা
বলছেন- পরিপূর্ণ
সুস্থতার জন্য রিফাইন্ড কার্বোহাইড্রেট
অর্থাৎ চিনি, সাদা চাল এবং
সাদা ময়দা পুরোপুরি বর্জন করুন এবং এর
বিকল্প হিসাবে লাল চালের ভাত
এবং লাল আটার রুটি
খাওয়ার অভ্যাস করুন।
পূর্ণ শস্যদানা অর্থাৎ লাল চাল বা লাল গমের তিনটি স্তর রয়েছে। বাইরের স্তরটির নাম ব্র্যান। এতে প্রোটিন, ফাইবার, ভিটামিন, আয়রন, কপার, জিংক, ম্যাগনেসিয়াম, ফাইটোকেমিক্যাল ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।
মাঝের
স্তরের নাম এন্ডোস্পার্ম। মাঝের
স্তরে থাকে মূলত কার্বোহাইড্রেট
এবং অল্প পরিমাণে প্রোটিন।
ভেতরের স্তরটির নাম জার্ম। এতে
ভিটামিন বি, ভিটামিন ই,
ফাইটোকেমিক্যাল ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে।
আমরা
যখন ঢেঁকি ছাঁটা চাল কিংবা লাল
আটার রুটি খাই, তখন
পূর্ণশস্যের এ সকল উপাদানই
পেয়ে থাকি। সৃষ্টিকর্তা আমাদের শরীরকে সঠিকভাবে পরিচালনার জন্য যেসব উপাদান
দিয়েছেন, পূর্ণশস্যের মধ্যে সেগুলোর অনেক কিছুই রয়েছে।
কিন্তু
শস্যকে চিকন ও সাদা
করার প্রক্রিয়ায় বাইরের স্তর ও একদম
ভেতরের স্তরটি ফেলে দেওয়া হয়।
সেই খাবার তখন পশুখাদ্য হিসেবে
ব্যবহৃত হয়ে থাকে।
অবাক
করা ব্যাপার - সবচেয়ে পুষ্টিকর অংশটি ফেলে দিয়ে মানুষ
শুধু কার্বোহাইড্রেট খাচ্ছে আর পশুকে খাওয়াচ্ছে
সবচেয়ে ভালো অংশ। আজকে
মানুষের মানুষের ওজন বৃদ্ধির অন্যতম
প্রধান কারণ এই সাদা
চাল এবং সাদা ময়দা।
গবেষণায়
লাল চাল সাদা করার
জন্য রাসায়নিক দিয়ে পলিশিং করার
বিষয়টি উল্লেখ করা হয়েছে। এই
প্রক্রিয়ার সঙ্গে ক্যান্সারের সম্পর্কের কথাও সেখানে বলা
হয়েছে। তাই ক্যান্সার প্রতিরোধের
জন্য অবশ্যই লাল চাল ব্যবহার
করুন। মিলের
সাদা চাল পরিহার করুন।
*ফল, সবুজ শাক ও টক দই*
সুস্থতার
জন্য প্রতিদিন তিন থেকে চার
ধরনের ফল খাওয়ার অভ্যাস
করুন। এতে আপনার শরীরে
অ্যালকালাইনিটি তৈরি হবে।
এর
পাশাপাশি প্রতিদিন তিন থেকে চার
ধরনের কাঁচা পাতার গ্রিন জুস খান। লেটুস
পাতা, ধনেপাতা, পুদিনাপাতা, তুলসী পাতা, থানকুনি পাতা, পালং
পাতা ও সজনে
পাতা দিয়ে এই জুস
তৈরি করা যেতে পারে।
স্বাদের জন্য সামান্য আদা,
জিরা, হিমালয়ান সল্ট ও মধু
যোগ করা যেতে পারে।
এভাবে
গ্রিন জুস খেলে শরীরের
শক্তি ও কর্মক্ষমতার পরিবর্তন
দেখে আপনি বিস্মিত হবেন।
প্রতিদিন পর্যাপ্ত অর্থ সেদ্ধ সবজি
খাওয়ার অভ্যাস করুন।
আমাদের
শরীরে রয়েছে ৩০ ট্রিলিয়ন সেল
বা কোষ এবং ৩৯ ট্রিলিয়ন
অণুজীব বা ব্যাকটেরিয়া। এই
অণুজীবগুলোর অধিকাংশই অবস্থান করে আমাদের পরিপাকতন্ত্রে।
পরিপাকতন্ত্রে
দুই ধরনের অণুজীব রয়েছে। একগুলো ক্ষতিকর এবং আরেকগুলো উপকারী।
উপকারী
অণুজীবগুলোকে বলা হয় প্রোবায়োটিকস।
ভাই
প্রতিদিন নিয়মিত প্রোবায়োটিক ফুড খাওয়ার অভ্যাস
করুন।
জনপ্রিয়
প্রোবায়োটিক ফুড হচ্ছে- টক
দই, পান্তা ভাত, পনির, ঘোল
বা মাঠা, ফারমেন্টেড সয়াদুধ, ফারমেন্টেড বাঁধাকপি ইত্যাদি।
পরিপূর্ণ
সুস্থতার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ
বিষয় হলো নিয়মিত রেচন।
নিয়মিত রেচনের জন্য প্রতিদিন কমপক্ষে
দুই লিটার পানি পান করুন
এবং পর্যাপ্ত আঁশযুক্ত জীবন্ত খাবার খান।
প্রাণিজ
ও উদ্ভিজ্জ আমিষ কী পরিমাণে
খাবেন ?
প্রকৃতিতে
যে কয়টি খাবার নিয়ে প্রবল বিতর্ক তার মধ্যে একটি
হচ্ছে আমিষ।
আমরা
ইতোমধ্যে বলেছি - আমাদের পরিপাকতন্ত্র মূলত
তৃণভোজী প্রাণীর মত এবং দাঁত
হচ্ছে মূলত তৃণভোজী প্রাণীর
মত।
সেই
হিসেবে আমরা বলতে পারি:
আপনি
এভাবে খেতে পারেন-
সপ্তাহে
দুই দিন ছোট মাছ,
দুই দিন বড় মাছ
এবং এক দিন মাংস
, ভালো হয় যদি পাখির
মাংস বা মুরগির মাংস
খান। রেডমিট মাসে একদিন।
বাকি
দুই দিন উদ্ভিজ্জ আমিষ অর্থাৎ
লাল চালের ভাত বা লাল আটার
রুটি, ডাল বাদাম, বিন,
বীজ ও অঙ্কুরিত ডাল।
রাতে
মাছ-মাংস না খাওয়াই
ভালো।
ধীরে
চিবিয়ে খাওয়া এবং ওজন নিয়ন্ত্রণ
সুস্থতার
জন্য এবং ওজন
নিয়ন্ত্রণের জন্য খাওয়ার সময়ের
দিকেও মনোযোগ দেওয়া প্রয়োজন। প্রতিবার খাবার খাওয়ার জন্য অন্তত ১৫-২০ মিনিট সময়
দিয়ে ভালোভাবে চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন।
এতে
যেমন হজম ভালো হবে
তেমনই ওজনও নিয়ন্ত্রণে থাকবে।
তাড়াহুড়ো
করে খেলে তিন প্লেট
খাবার খাওয়ার পরও মনে হতে
পারে আরও একটু খেলে
ভালো হতো। কারণ, মস্তিষ্ক
তখনও তৃপ্তির সংকেত পাঠায়নি।
অন্যদিকে,
একই পরিমাণ খাবার ১৫-২০ মিনিট
ধরে ধীরে খেলে তুলনামূলক
কম খাবারেই পেট ভরে যাওয়ার
অনুভূতি আসতে পারে। পেট
ভরে যাওয়ার সংকেত মস্তিষ্ক থেকে আসে—এই
ব্যাখ্যার ভিত্তিতে ধীরে খাওয়ার ওপর
গুরুত্ব দেওয়া হয়েছে।
দিনে
পাঁচবারের পরিবর্তে তিনবার খাবার খাওয়ার অভ্যাস করুন। বিশেষ করে মাঝেমধ্যে স্ন্যাকস
খাওয়ার অভ্যাস বন্ধ করুন। এতে ইনসুলিন হরমোনের
অতিরিক্ত নিঃসরণ কম হতে পারে
এবং ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাও কমতে পারে।
দিনের
খাবারের সময়সূচি
খাবারের
পরিমাণ ও সময়ের মধ্যে
ভারসাম্য রাখার ওপরও গুরুত্ব দিতে
হবে।
সকালে
তুলনামূলক বেশি পরিমাণে নাশতা
করুন, দুপুরে পরিমিত খাবার খান এবং রাতে
খুব হালকা খাবার খাওয়ার অভ্যাস করুন।
ওজন
নিয়ন্ত্রণের জন্য রাতের খাবার
খুব গুরুত্বপূর্ণ। রাতে বেশি খেলে
ওজন বাড়বে রাতে কম খেলে
ওজন কমবে। তাই সন্ধ্যা সাতটায়
খুব অল্প পরিমাণে রাতের
খাবার খান। আর সকাল
সাতটায় দিনের প্রথম খাবার খান।
এটি
রাতের ফাস্টিং বা উপবাস ভাঙার
খাবার। অর্থাৎ, সন্ধ্যা সাতটায় শেষ খাবার খেলে
পরদিন সকাল সাতটায় পরবর্তী
খাবার গ্রহণের মাধ্যমে ১২ ঘণ্টার বিরতি
রাখা যায়। এই সময়টিকে
ফাস্টিং বা উপবাসের সময়
হিসেবে উল্লেখ করা হয়েছে। নিয়মিত
উপবাসের ফলে আপনার রোগ
প্রতিরোধ ক্ষমতা বাড়বে, ইনসুলিন রেজিস্ট্যান্স কমবে এবং আপনার
ওজন সব সময় নিয়ন্ত্রণে
থাকবে।
এছাড়া
সপ্তাহে দুই- তিন দিন
সানবাথ বা রোদ পোহাবেন
১৫-২০ মিনিট। সকাল
দশটা এগারোটার দিকের নরম রোদ উত্তম।
আর
সুযোগ পেলেই খালি পায়ে মাটিতে
হাঁটুন। খালি পায়ে
মাটিতে হাঁটলে মাটি থেকে নেগেটিভ
চার্জ আপনার শরীরে প্রবেশ করবে। এটি আপনার শরীরের
অতিরিক্ত পজিটিভ চার্জকে নিউট্রালাইজ করে ফেলবে। ফলে
আপনি স্থির হবেন। রাতের
ঘুম ভালো হবে এবং
আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা
বাড়বে।
এইভাবে
জীবনধারা পরিবর্তন করলে আশা করা
যায় আপনিও ধীরে ধীরে সুস্থ-কর্মময়-দীর্ঘজীবনের দিকে
এগিয়ে যাবেন ইনশাল্লাহ।
কো-অর্ডিনেটর , কোয়ান্টাম হার্ট কেয়ার. লাইফস্টাইল মডিফিকেশন এক্সপার্ট
ড. বিজন কুমার শীল বিস্তারিত
বিপরীত স্রোত প্রতিবেদন বিস্তারিত
ডা. আহমদ মরতুজা চৌধুরী বিস্তারিত
যারিন মালিয়াত অদ্রিতা বিস্তারিত
মোহাম্মদ মাহমুদুজ্জামান বিস্তারিত
প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান বিস্তারিত
প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজা.. বিস্তারিত
রাশনা রশীদ (শান্তা): মনন, মম.. বিস্তারিত
অধ্যাপক ড. শেখ আসিফ এস. মিজান বিস্তারিত
নারীর স্বাস্থ্য সুরক্ষা, সামাজ.. বিস্তারিত