English
ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশঃ ২০২৬-১১-১৬ ১৭:২৬:১৮
আপডেটঃ ২০২৬-১১-১৬ ২৩:২২:৫২


আমরা নারী ও গণযোগাযোগ অধিদপ্তরের সেমিনার

আমরা নারী ও গণযোগাযোগ অধিদপ্তরের সেমিনার


তরুণ গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়নে আমরা নারীর উদ্যোগে গণযোগাযোগ অধিদপ্তরে বিশেষ জ্ঞান বিনিময় সেমিনার।

 

ইউআইইউ-এর  'মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগে'র শিক্ষার্থীদের অংশগ্রহণে অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা, পেশাগত দক্ষতা ও বাস্তব জ্ঞান অর্জনের বিশেষ আয়োজন।

 

তরুণ প্রজন্মের গণমাধ্যম ও সাংবাদিকতা শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান, পেশাগত দক্ষতা এবং কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ‘আমরা নারী’র (Aamra Nari) উদ্যোগে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় ১৬ নভেম্বর গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকায় একটি বিশেষ জ্ঞান বিনিময় ও দক্ষতা উন্নয়ন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

“Educational Visit, Exclusive Knowledge-Sharing Session & Skill Development Experiential Learning Initiative” শীর্ষক এ আয়োজনে অংশগ্রহণ করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (UIU) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের সঙ্গে বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতার সংযোগ স্থাপন এবং গণযোগাযোগ ও সরকারি প্রচার কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ ধারণা প্রদানই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন এবং সমাপনী পর্বে শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক এসএম আবদুর রহমান। তিনি বলেন, শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষার পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে পরিচিত করা এবং অভিজ্ঞ পেশাজীবীদের কাছ থেকে হাতে-কলমে শেখার সুযোগ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ তরুণদের আত্মবিশ্বাস, পেশাগত প্রস্তুতি ও নেতৃত্বের সক্ষমতা বিকাশে ভূমিকা রাখবে।

 

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন। জ্ঞান বিনিময় পর্বে বিশেষ বক্তব্য প্রদান করেন পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) সৈয়দ এ মোমেন। তাঁরা অধিদপ্তরের কার্যক্রম, সরকারি প্রচার, জনসচেতনতা সৃষ্টি, কারিগরি সক্ষমতা ও প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা প্রদান করেন।

 

একাডেমিক দৃষ্টিকোণ থেকে বক্তব্য রাখেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রভাষক মিস সুমাইয়া জাহিদ। তিনি সাংবাদিকতা শিক্ষায় তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা ও পেশাগত প্রস্তুতির গুরুত্ব তুলে ধরেন।

 

আয়োজক প্রতিষ্ঠান 'আমরা নারী'র প্রতিষ্ঠাতা এম এম জাহিদুর রহমান (বিপ্লব) বলেন, “আমরা নারী বিশ্বাস করে, আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ। তরুণদের দক্ষতা, নেতৃত্ব ও সৃজনশীলতার বিকাশের মাধ্যমে দায়িত্বশীল নাগরিক, দক্ষ পেশাজীবী এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করা সম্ভব। আমাদের মূল দর্শন হলো টেকসই উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, দক্ষতা উন্নয়ন এবং গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা। বিশেষ করে ১৪ থেকে ৩০ বছর বয়সী তরুণ ও শিক্ষার্থীদের ক্ষমতায়নের মাধ্যমে একটি মানবিক, সচেতন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় আমরা কাজ করছি।”তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শিক্ষা ও বাস্তব কর্মক্ষেত্রের মধ্যে সেতুবন্ধন তৈরিতে এ ধরনের Educational Visit ও Experiential Learning অত্যন্ত কার্যকর। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ এবং অভিজ্ঞ পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাগত জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে।

 

অনুষ্ঠানে শিক্ষার্থীরা গণযোগাযোগ অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম, সরকারি প্রচার ও জনসচেতনতামূলক উদ্যোগ, গণমাধ্যমের দায়িত্ব এবং কারিগরি ও প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জন করেন। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব আয়োজনটিকে আরও কার্যকর ও প্রাণবন্ত করে তোলে।

 

‘আমরা নারী’ মনে করে, তরুণ প্রজন্মের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা, প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং জ্ঞান বিনিময়ের বিকল্প নেই। এ লক্ষ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও পেশাজীবী প্রতিষ্ঠানের সঙ্গে এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা ও পরিধি সম্প্রসারণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।

 

-প্রেস রিলজ 


ক্যাটেগরিঃ জীবনধারা,


লালনের  ভুবন নিয়ে বাউলরত্ন

লালনের ভুবন নিয়ে বাউলরত্ন

লালন ও তার শিষ্য-প্রশিষ্যগণের.. বিস্তারিত

নীরব ঘাতক ডায়াবেটিসে দেরি নয়

নীরব ঘাতক ডায়াবেটিসে দেরি নয়

প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান বিস্তারিত

আরো পড়ুন