English
ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশঃ ২০২৬-০৮-২৮ ১৫:৩৯:৩২
আপডেটঃ ২০২৬-০৯-০৩ ০৬:৫২:২০


বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠনের নতুন কমিটি গঠিত

 বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠনের নতুন কমিটি গঠিত


আসক্তি চিকিৎসা, পুনর্বাসন পুনরুদ্ধার কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট পেশাজীবীদের পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত আসক্তি চিকিৎসা পুনর্বাসনের সংগঠনবাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠনবা Bangladesh Addiction Professionals-এর তৃতীয় সভা অনুষ্ঠিত হলো সম্প্রতি। সভায় জাকিউল আলম মিল্টনকে সভাপতি এবং সায়মা শ্রাবণীকে সাধারণ সম্পাদক করে সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য নতুন কমিটিও গঠন করা হয়।

দেশের মাদকাসক্তি চিকিৎসা পুনর্বাসন খাতের বর্তমান পরিস্থিতি, বিভিন্ন চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত প্রাণবন্ত আলোচনাসভাটি অনুষ্ঠিত হয় গত ২২ আগস্ট ২০২৬ ঢাকার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মিলনায়তনে। আহ্বায়ক কমিটির ডা. রাহানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান পরামর্শক ডা. কাজী লুৎফূল কবীর। 

আলোচনাকালে আসক্তি চিকিৎসায় পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সভায় গুরুত্বপূর্ণ দিক ছিলবাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠনএর আগামী এক বছরের জন্য নতুন কমিটি গঠন। সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত করা, পেশাজীবীদের মধ্যে যোগাযোগ সহযোগিতা বৃদ্ধি এবং দেশের আসক্তি চিকিৎসা পুনর্বাসন ব্যবস্থাকে আরও মানসম্মত করার লক্ষ্যে এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

‘Together we learn, together we grow, together we make a difference.’ চেতনাকে ধারণ করে নবগঠিত কমিটির মাধ্যমে পেশাজীবীদের জ্ঞান অভিজ্ঞতা বিনিময়, নিয়মিত সভা পেশাগত উন্নয়নমূলক কার্যক্রম, পারস্পরিক সহযোগিতা এবং মানসম্মত  মাদকাসক্ত ব্যক্তিদের বিশেষ সেবা বা addiction care নিশ্চিত করার উদ্যোগ আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। সভায় বক্তারা বলেন, আসক্তি একটি জটিল বহুমাত্রিক সমস্যা। এর কার্যকর চিকিৎসা পুনর্বাসনের জন্য চিকিৎসক, মনোবিজ্ঞানী, কাউন্সেলর, সমাজকর্মীসহ সংশ্লিষ্ট সকল পেশাজীবীর সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। তাই একটি শক্তিশালী পেশাজীবি সমাজ বা professional community গড়ে তোলার মাধ্যমে অভিজ্ঞতা জ্ঞান বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। Bangladesh Addiction Professionals ভবিষ্যতেও পেশাগত উন্নয়ন দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা, পুনর্বাসন recovery-কে আরও কার্যকর মানবিক করার লক্ষ্যে কাজ করে যাবেএমন প্রত্যয় ব্যক্ত করা হয় সভায়।


ক্যাটেগরিঃ স্বাস্থ্য,


আরো পড়ুন