English
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশঃ ২০২৬-০৭-২৫ ১৯:৫২:৩১
আপডেটঃ ২০২৬-০৯-২০ ১৭:০৫:৫৬


ভিসিদের বডি ল্যাঙ্গুয়েজ ও পোশাকের সামাজিক প্রভাব

ভিসিদের বডি ল্যাঙ্গুয়েজ ও পোশাকের সামাজিক প্রভাব


বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব নান্দনিকতা

 

প্রফেসর . আসিফ মিজান

 

বিশ্ববিদ্যালয় কেবল জ্ঞান অর্জনের ক্ষেত্র নয়, বরং তা একটি সামাজিক রাজনৈতিক দর্শনের কেন্দ্রবিন্দু আর এই প্রতিষ্ঠানের সর্বোচ্চ অভিভাবক অর্থাৎ ভাইস চ্যান্সেলর বা উপাচার্য (VC) হলেন একাডেমিয়া সুশীল সমাজের এক অনন্য বাতিঘর আন্তর্জাতিক রাজনীতি উচ্চশিক্ষার প্রাতিষ্ঠানিক আচরণবিধি (Institutional Sociology and Non-verbal Communication) বিশ্লেষণ করলে দেখা যায়, এক একজন উপাচার্যের চালচলন, বাচনভঙ্গি, অঙ্গভঙ্গি (Body Language) এবং পোশাক-আশাক (Executive Attire) কেবল তাঁর ব্যক্তিগত পছন্দের বিষয় নয়; তা হলো পুরো একাডেমিয়ার নেতৃত্ব, সততা অভিক্ষিপ্ত ভাবমূর্তির (Projected Image) এক দৃশ্যমান সনদ

বাংলাদেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এই প্রফেশনালিজম বা পেশাদারিত্বের অভাব নান্দনিক দৃষ্টিভঙ্গির দীনতা আজ গুরুতর প্রশ্নের সম্মুখীন একজন আন্তর্জাতিক শিক্ষাবিদ উপাচার্য হিসেবে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা আমি আমার সামাজিক নৈতিক দায়িত্ব বলে মনে করি

 

প্রাতিষ্ঠানিক নেতৃত্ব নান্দনিকতার তাত্ত্বিক ভিত্তি

সমাজবিজ্ঞানী আর্ভিং গফম্যানের (Erving Goffman) বিখ্যাতড্রেমাটার্জিক্যাল থিওরি’ (Dramaturgical Theory) অনুযায়ী, সমাজে কোনো গুরুত্বপূর্ণ পদে আসীন ব্যক্তি যখন জনসাধারণের সামনে আসেন, তখন তিনি এক ধরনেরফ্রন্ট স্টেজ’ (Front Stage) পারফর্ম করেন উপাচার্যের পদটি অত্যন্ত সম্মানিত আন্তর্জাতিক মানসম্পন্ন একটি অবস্থান একজন উপাচার্য যখন ছাত্র-শিক্ষক, গবেষক, নাগরিক সমাজ বা বৈশ্বিক ডেলিপেশনের সামনে দাঁড়ান, তখন তাঁর নন-ভার্বাল কমিউনিকেশন (অবাচিক যোগাযোগ) প্রথম প্রভাব তৈরি করে

 

দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকাল বাংলাদেশের বহু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের দৈহিক ভাবভঙ্গি এবং পোশাক রীতির মধ্যে প্রাতিষ্ঠানিক গাম্ভীর্যের প্রচণ্ড ঘাটতি লক্ষ্য করা যায় অনেক সময় তাঁদের কথাবার্তা, শারীরিক ভাবভঙ্গি বা পোশাক নির্বাচনে পেশাদারিত্বের চেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রতিনিধি বা ঠিকাদারি কাঠামোর আচরণ ফুটে ওঠে, যা উচ্চশিক্ষার নান্দনিকতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে স্বকীয় ব্যক্তিত্ব আত্মবিশ্বাসের এই অভাব তরুণ শিক্ষার্থী আন্তর্জাতিক অঙ্গনে এক ভুল বার্তা পাঠায়

 

ঐতিহ্য, আধুনিকতা আন্তর্জাতিক রূপরেখা: প্রথাগত গাউন থেকেস্মার্ট ক্যাজুয়াল

আন্তর্জাতিক প্রেক্ষাপটে একাডেমিক নেতৃত্বের পোশাক দুটি ধারায় বিভক্তপ্রথাগত আনুষ্ঠানিকতা এবং আধুনিক কর্মীবান্ধব স্বাচ্ছন্দ্য

. প্রথাগত রাজকীয় পোশাক (Formal/Academic Regalia): সমাবর্তন, আন্তর্জাতিক সিম্পোজিয়াম বা প্রাতিষ্ঠানিক সম্মেলনে গাউন, স্যুট-টাই বা সুনির্দিষ্ট ঐতিহ্যবাহী পোশাক একজন উপাচার্যের গাম্ভীর্য ধরে রাখে এটি প্রতিষ্ঠানটির কয়েক শতাব্দীর ঐতিহ্যকে ধারণ করে

. আধুনিক স্মার্ট ক্যাজুয়াল (Smart Casual): সিলিকন ভ্যালি থেকে শুরু করে কেমব্রিজ বা হার্ভার্ডের মতো বৈশ্বিক শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ অভিভাবকরা দৈনন্দিন প্রশাসনিক কাজে অতিরিক্ত আড়ম্বর এড়িয়েস্মার্ট ক্যাজুয়ালস্টাইল গ্রহণ করেছেন

 

একটি আধুনিক কার্যকরীড্রেস কোড’-এর মূল উপাদানগুলো হলো:

ব্লেজার শার্ট: কলারযুক্ত ক্যাজুয়াল শার্ট বা পলোর ওপর সূক্ষ্ম ব্লেজার বা জ্যাকেট, যা একই সাথে পেশাদার প্রবেশযোগ্য (Accessible) ভাব তৈরি করে

প্যাটাগোনিয়া ভেস্ট (Patagonia Vest): আধুনিক একাডেমিক কর্পোরেট লিডারশিপে এখন হালকা বা ডার্ক কালারের প্যাটাগোনিয়া ভেস্ট অত্যন্ত জনপ্রিয়, যা কাজের প্রতি মনোযোগ গতিশীলতার প্রতীক

ফিটেড ট্রাউজার্স মার্জিত জুতো: ডার্ক ডেনিম বা চিনোসের সাথে মানানসই লেদার লোফার কিংবা পরিচ্ছন্ন স্নিকার্স পরার এই বিশ্বজনীন সংস্কৃতি কেবল স্বাচ্ছন্দ্য আনে না, শিক্ষার্থীদের সাথে এক ধরনের সংযোগও তৈরি করে

নারী উপাচার্যদের ক্ষেত্রে: সুমার্জিত ব্লেজার, ট্রাউজার বা স্থানীয় ঐতিহ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ শালীন প্রাতিষ্ঠানিক পোশাক, যা একই সাথে কর্তৃত্ব আভিজাত্য প্রকাশ করে

 

এগুলোর মূল লক্ষ্য একটিই—“আমি কাজের জন্য প্রস্তুত, আমি গম্ভীর কিন্তু আমি অগম্য নই

 

বডি ল্যাঙ্গুয়েজ মনস্তাত্ত্বিক সিগন্যালিং

পোশাকের চেয়েও বেশি শক্তিশালী হলো শরীরের ভাষা বানন-ভার্বাল সিগন্যালিং গবেষণায় দেখা গেছে, কোনো মানুষ আমাদের সম্পর্কে যে ধারণা তৈরি করে, তার ৫৫% নির্ভর করে শারীরিক ভাষার ওপর একজন দক্ষ উপাচার্যের বডি ল্যাঙ্গুয়েজের মূল ভিত্তি হওয়া উচিত:

উন্মুক্ত ভঙ্গি (Open Posture): আলোচনা বা মিটিংয়ে বুক চাপড়ে বা হাত বেঁধে না বসে টেবিলের ওপর খোলা রাখা এটি খোলামেলা মানসিকতা গ্রহণের সক্ষমতা দর্শায়

দৃঢ় আই কনট্যাক্ট আত্মবিশ্বাস: চোখের যোগাযোগ এড়িয়ে যাওয়া দুর্বল আত্মবিশ্বাসের লক্ষণ একজন উপাচার্য যখন শিক্ষার্থীদের কথা শোনেন, তখন মৃদু মস্তক সঞ্চালন (Nodding) এবং মনোযোগ দিয়ে সামনের দিকে সামান্য ঝুঁকে বসা (Leaning Forward) প্রমান করে