English
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশঃ ২০২২-০৭-১৯ ১৯:৫৬:১১
আপডেটঃ ২০২৬-০৯-২০ ০৩:০৫:৫৩


এখানেই মিলন

এখানেই মিলন

শাহ্পার খালীদ মহীউদ্দিন 

 

তোমার চাঁদ 

আমার সূর্য,

আমার চাঁদ

তোমার সূর্য 

পারে না ছুঁতে দুহাত বাড়ালে

 

তোমার রাত্রি

আমার দিন,

আমার রাত্রি

তোমার দিন

দুজনই রয় চিরকাল আঁড়ালে

 

তোমার নীরবতা

আমার মমতা,

আমার নীরবতা

তোমার মমতা

বলে যায় কথা কিছুই না জানালে

 

তোমার আনন্দ 

আমার বেদনা,

আমার আনন্দ

তোমার বেদনা

হাসে কাঁদে যেন একই সুরে আর তালে!

 

//২০২২


ক্যাটেগরিঃ লেখালেখি,


মাউন্ট এলব্রুসে যাচ্ছেন শাকিল

মাউন্ট এলব্রুসে যাচ্ছেন শাকিল

ইওরোপ মহাদেশের সর্বোচ্চ চূড়া ম.. বিস্তারিত

এশিয়ান হাইওয়েতে কচ্ছপ গতি

এশিয়ান হাইওয়েতে কচ্ছপ গতি

উন্নয়নের যাতাকলে পিষ্ট জনজীবন,.. বিস্তারিত

আরো পড়ুন