English
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশঃ ২০২০-০৮-১৩ ১৪:৪৪:৪৪
আপডেটঃ ২০২৬-০৯-১৯ ১৭:৫১:১৭


সেকেন্ডারি মার্কেটে বন্ড লেনদেন: সম্ভাবনার নতুন দিগন্ত

সেকেন্ডারি মার্কেটে বন্ড লেনদেন: সম্ভাবনার  নতুন দিগন্ত


মেসবাহ উদ্দিন খান মিঠু


সম্প্রতি বাংলাদেশ পুঁজিবাজারে বন্ড লেনদেন করার যুগান্তকারী সিদ্ধান্ত অনুমোদন করেছে পূঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিভিন্ন  ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত পারপিচুয়াল বন্ড বা চিরস্থায়ী বন্ড সমূহ উভয় শেয়ারবাজারে কেনাবেচার করা যাবে

 

আমাদের পুঁজিবাজারে শুধুমাত্র Equity প্রোডাক্ট লেনদেন হয়। দুইএকটি বন্ড নামকাওাস্থে তালিকাভুক্ত হয়েছে কিন্তু জনপ্রিয় হয়ে উঠেনি। পূঁজিবাজার প্রতিষ্ঠার পরে দীর্ঘ ৪৫ টি বছর পার হয়ে গেলেও সময়ের সাথে পাল্লা দিয়ে আধুনিক পূঁজিবাজার গড়ার লক্ষ্যে নতুন নতুন প্রোডাক্ট, যুগোপযোগী লেনদেন প্ল্যাটফরম চালু করতে না পারাটা নিঃসন্দেহ চরম ব্যর্থতার।১৭ কোটি মানুষের দেশে ২৫ লাখ BO Account  যার অধিকাংশ আবার একই বাক্তির একাধিক ব্রোকার হাউসে নিবন্ধিত। হতাশার কথা আজ লিখবো না ! ভালো উদ্যোগকে সাধুবাদ জানাতে ফাইনান্সের একজন ছাত্র হিসাবে নতুন ফাইনান্সিয়াল প্রোডাক্টটা নিয়ে কাজ করার আনন্দে আজ লিখতে বসেছি। বন্ড লেনদেন আইন বাস্তবায়ন হলে পণ্য বৈচিত্র্য (Product diversify) সংযোজিত হবে দেশে বিনিয়োগের জন্য নতুন সম্ভাবনা উন্মক্ত হবে। কীভাবে তা বলছি :

 

পারপিচুয়াল বন্ড কী

পারপিচুয়াল শব্দের বাংলা আভিধানিক অর্থ চিরস্থায়ী, শাশ্বত, অনন্ত আর এর বাংলা প্রায়োগিক শব্দ বেমায়াদী। অর্থাৎ বন্ডের নির্দিষ্ট  কোনো মেয়াদ নেই। ফিক্সড ডিপজিট/ FDR বা সঞ্চয় পত্র মেয়াদান্তে ভাঙাতে হয় বা রিনিউ করতে হয়, এক্ষেত্রে বিনিয়োগকারিকে ওই কাজটি করার আর প্রয়োজন হবে না। 

 

বাৎসরিক আয়

রেট অফ রিটার্ন হিসাব করলে বর্তমানে প্রচলিত ব্যাংকগুলোর ডিপজিট রেটের তুলনায় বন্ড-এর রিটার্ন অনেক বেশি হবে। ফিক্সড ডিপজিট যেমন ঝুঁকিমুক্ত বা সীমিত ঝুঁকি -ঠিক তেমনি বন্ডে বিনিয়োগ তুলনামূলক ঝুঁকিমুক্ত রিটার্ন (Low risk return) এবং অধিক হারে। বন্ডের স্বকীয়তার জন্যই FDR-এর চাইতে সুদ/ মুনাফার এই হেরফের। 

 

কারা বিনিয়োগে আগ্রহী হবেন

সুদ/ মুনাফার হার বাজারের প্রচলিত হারের চেয়ে বেশি হওয়ায় সাধারণ মানুষ প্রতিষ্ঠানের আগ্রহ থাকবে। তদুপরি যারা ব্যাংকে FDR  করে বা সঞ্চয়পত্রে বিনিয়োগ করে তারা তাদের পছেন্দের ব্যাংকেই বিনিয়োগ করবেন শুধু ধরনটা পরিবর্তন হয়ে FDR এর স্থলে বন্ডে হবে। একটা ছোট্ট উদাহরণ দিই, একজন ব্যক্তি ডাচবাংলা ব্যাংকে % সুদে এক বছরের জন্য লক্ষ টাকার একটা FDR করলেন, তিনি ইচ্ছা করলে ওই একই ব্যাংকের বন্ড কিনলে তাঁর রিটার্ন হবে ১১ -১৪ % সিম্পল  প্রবাসী, Retaired ব্যক্তিগণ, গৃহস্থালি সঞ্চয় কিছু স্মার্ট মানি এই বিনিয়োগ সুবিধা গ্রহণ করবেই !

 

FDR রেট থেকে বন্ডের সুদ/ মুনাফার হার বেশি হবে কেন

এজাতীয় পারপিচুয়াল বন্ড টিয়ার ক্যাপিটাল (বাংলাদেশ ব্যাংকের ব্যসেল পরিপালন করার জন্য সংশ্লিষ্ট ব্যাংকের Equity হিসাবে পরিগণিত হবে) হিসাবে চিহ্নিত হবে। Cost of Capital সব সময়ই মূল্যবান/Costly এবং