পর্ব : ০১
বিশ্বের বেশিরভাগ কোম্পানির জন্য ২০২০ সালটি এসেছে একটি চ্যালেঞ্জের বছর হিসেবে, তবুও কিছু কোম্পানি প্রতিকূলতা অতিক্রম করে সফল হয়েছে। ফার্মাসিউটিক্যাল কোম্পানি কোভিড-১৯ ভ্যাক্সিন পরীক্ষা দিয়ে; প্রযুক্তি কোম্পানি হোম অফিস বা বাড়ি থেকে কাজের প্রচলন করায় এবং খুচরা বিক্রেতারা অনলাইনে প্রয়োজনীয় পণ্য বিক্রি করার মাধ্যমে ব্যবসায় প্রবৃদ্ধি অর্জন করে।
অত্যন্ত শক্তিশালী শেয়ার বাজার,যা অনেকের মতে একটি বাবল,পাবলিক কোম্পানিগুলোর অনুকূলে ছিল। মহামারীতে সাফল্য অর্জনকারী কোম্পানিগুলো এখানে বাজার মূল্য (মার্কেট ক্যাপিটাল) বৃদ্ধির ভিত্তিতে সাজানো হয়েছে। প্রথম পর্বে স্থান পেয়েছে প্রথম পঁচিশটি কোম্পানির
প্রোফাইল।
১. অ্যামাজন
সেক্টর: ই-কমার্স
সদর দপ্তর: সিয়াটল, আমেরিকা
বাজার মূলধন বৃদ্ধিঃ ৪০১.১ বিলিয়ন ইউএস ডলার
অ্যামাজন আশা করছে যে করোনাভাইরাস সংকটের সময় লজিস্টিক সচল রাখতে তারা ৪ বিলিয়ন ইউএস ডলার খরচ করতে পারে।
যখন বিশ্ব নেতারা তাদের নাগরিকদের ঘরে থাকার অর্ডার দেয়, অতি জরুরি গৃহস্থালী পণ্য মজুদকারীদের জন্যে অ্যামাজন প্রধান উৎসে পরিণত হয়। যার ফলে কোম্পানিটি তাদের গুদামে "অপরিহার্য নয়" এমন সামগ্রী মজুদ করা সাময়িকভাবে বন্ধ করে দেয়। রেকর্ড পরিমাণ বিক্রি হয়, কিন্তু খরচও অনেক বৃদ্ধি পায়। প্রধান নির্বাহী জেফ বেজোস সতর্ক করেছেন যে, ভাইরাস প্রতিরোধে যেমন ল্যাব এবং থার্মাল ক্যামেরা পরীক্ষা করা চার বিলিয়ন মার্কিন ডলার খরচ করা যেতে পারে, - যা ২০১৫ সালের পর অ্যামাজনকে প্রথম বারের মতো ত্রৈমাসিক ক্ষতির দিকে ঠেলে দেয়। তা সত্ত্বেও অনলাইন কেনাকাটার দ্রুত চাহিদা বৃদ্ধি এবং দূর থেকে কাজের যুগে ক্লাউড কম্পিউটিং ব্যবসার ক্রমবর্ধমান গুরুত্বের ফলে অ্যামাজন স্টক সর্বকালের উচ্চতায় পৌঁছে।
২. মাইক্রোসফট
সেক্টর: প্রযুক্তি
সদর দপ্তর: রেডমন্ড, আমেরিকা
বাজার মূলধন বৃদ্ধিঃ ২৬৯.৯ বিলিয়ন ইউএস ডলার
৭৫ মিলিয়ন মানুষ এপ্রিল মাসে একদিনে টিমস কমিউনিকেশন অ্যাপ ব্যবহার করেছে, যা ২০১৯ সালের শেষের দিকে ২০ মিলিয়ন ছিল।
সত্য নাদেল্লার অধীনে ক্লাউড কম্পিউটিং ব্যবসায় মনোনিবেশ করে মাইক্রোসফট এমন একটি বিশ্বের জন্য প্রস্তুত হয়েছে যেখানে বিপুল সংখ্যক মানুষ ঘর থেকে কাজ করছে। টিমস কমিউনিকেশন অ্যাপ কর্মীদের সাথে যোগাযোগ রাখার একটি উপায় হয়ে দাঁড়িয়েছে। ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম অনেক কোম্পানির জন্য ডিজিটামেরুদণ্ডের একটি আরো গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এমনকি মাইক্রোসফটের খুচরা ক্রেতাদেরও আকৃষ্ট করে। এপ্রিলে এক্স-বক্স লাইভ গেমিং সার্ভিসের ৯০ মিলিয়ন নতুন ব্যবহারকারী যুক্ত হয়।
৩. অ্যাপল
সেক্টর: প্রযুক্তি
সদর দপ্তর: কুপারটিনো, আমেরিকা
বাজার মূলধন বৃদ্ধিঃ ২১৯.১ বিলিয়ন ইউএস ডলার
আইফোন নির্মাতা তার সমস্ত খুচরা দোকান বন্ধ করা সত্ত্বেও মার্চ ত্রৈমাসিকে ৫৮.৩ বিলিয়ন মার্কিন ডলার আয় করতে সক্ষম হয়েছে।
যদিও বিশ্বব্যাপী অ্যাপল ৫০০টি দোকান বন্ধ করতে বাধ্য হয়, প্রথম ত্রৈমাসিকে আয় স্থিতিশীল ছিল ব্যাপক অনলাইন বিক্রির কারণে। অ্যাপল একটি নতুন আইফোন, আইম্যাক এবং ম্যাকবুক এয়ার প্রকাশ করে নতুন ব্যবহারকারী আকর্ষণ করতে সক্ষম হয়েছে। অ্যাপলের নির্বাহীরা ভবিষ্যদ্বাণী করেছিলেন যে কিছু পণ্যের বিক্রি আরও ত্বরান্বিত হবে, কারণ বাড়ি থেকে কাজ করা লক্ষ লক্ষ ভোক্তা তাদের ইলেকট্রনিক্স আপগ্রেড করার সিদ্ধান্ত নেবে। বিনিয়োগকারীরা অ্যাপলকে প্রথম ১.৫ ট্রিলিয়ন মার্কিন ডলার কোম্পানির মর্যাদা দিয়েছে।
৪. টেসলা
সেক্টর: অটোমোবাইল
সদর দপ্তর: পালো আল্টো, আমেরিকা
বাজার মূলধন বৃদ্ধিঃ ১০৮.৪ বিলিয়ন ইউএস ডলার
ঘণ্টায় ৪০২ মাইল চলা টেসলার সাম্প্রতিক মডেল ‘এস’ এর গতিসীমা তার প্রযুক্তিগত নেতৃত্বের বহিঃপ্রকাশ।
ব্যাটারি চালিত গাড়ির জন্য মার্কেট লিডার, টেসলা পুরান প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে যাচ্ছে, যখন প্রতিদ্বন্দ্বীরা কারখানা এবং নিখুঁত সফটওয়্যারের জন্য সংগ্রাম করছে। এদিকে, প্রধান নির্বাহী এলন মাস্ক ব্যয়বহুল স্বচালিত রবো ট্যাক্সির পুরো মডেলটি তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছেন। এমনকি মাস্ক পহেলা মে টুইট করেছেন ‘টেসলার শেয়ারের দাম অনেক বেশি"। তারপর থেকে শেয়ারের মূল্য আরো বৃদ্ধি পায়।
৫. টেনসেন্ট
সেক্টর: প্রযুক্তি
সদর দপ্তর: শেনঝেন, চায়না
বাজার মূলধন বৃদ্ধিঃ ৯৩.০ বিলিয়ন ইউএস ডলার
অনলাইন গেমিং বিক্রয় প্রথম ত্রৈমাসিকে ৩১ শতাংশ বেড়েছে।
বাড়িতে বিচ্ছিন্ন চীনা নাগরিকরা টেনসেন্টের ভার্চুয়াল জগতের দিকে ঝুঁকে পড়েছে। এর হিট গেম ‘অনার অফ কিংস’ এর নতুন অস্ত্র এবং পোশাকের জন্যে ব্যবহারকারীরা অর্থ ব্যয় করেছে। টেনসেন্টের ভিডিও গ্রাহক সংখ্যা বেড়ে দাড়ায় ১১২ মিলিয়ন, এর মিউজিক স্ট্রিমার ৪৩ মিলিয়নে পৌঁছায় এবং তাদের সোশাল মিডিয়া অ্যাপ উইচ্যাট যা নুডুলস কেনা এবং করোনাভাইরাস চলাকালীন সময়ে ব্যবহারকারীদের স্বাস্থ্য যাচাইয়ের জন্য অপরিহার্য -এর মাসিক ব্যবহারকারী ১.২ বিলিয়ন পৌছায়। টেনসেন্ট কোম্পানি সমূহের ক্রমহ্রাসমান মূল্যের সুযোগ নিয়েছে: এটি সম্প্রতি নরওয়েজিয়ান গেম