
মইনুল ইসলাম মিঠু
প্রতিদিনের কাজগুলো করতে করতে অনেক সময়ই দেখা যায় আমরা সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারছি না। আবার দেখা যায় অনেক কাজই আমরা ভুলে যাই আবার কোনো কোনো কাজ স্বাভাবিকের চেয়ে বেশি সময় লেগে যায়, সময়ের সাথে প্রতিনিয়ত আমাদের এই প্রতিযোগিতায় কখনো আমরা পেরে উঠি আবার কখনো পারি না।
এতে সবচেয়ে খারাপ প্রভাব পড়ে আমাদের প্রোডাক্টিভিটির উপর। এর ফলে আমাদের প্রোডাক্টিভিটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত। এই সমস্যার সম্মুখীন শুধু আপনি অথবা আমি নই সারা বিশ্বের সকল মানুষই কমবেশি এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। কিন্তু আমরা সবাই চাই আমাদের কর্মক্ষেত্রে বা বাড়িতে আমরা যেন আমাদের কাজগুলো সুন্দর ভাবে শেষ করতে পারি অর্থাৎ আমাদের কাজগুলো ইফেক্টিভলি শেষ করতে পারি এর ফলে যেটা হয় আমাদের প্রডাক্টিভিটি বহুগুণে বেড়ে যায়। আমাদের যে কোনো কাজে আমাদের এই প্রোডাক্টিভিটি বা আমাদের কাজগুলো ইফেক্টিভলি শেষ করতে পারার জন্য আমাদের অ্যান্ড্রয়েড ফোনগুলোতে বেশ কিছু অ্যাপস আমরা ব্যবহার করতে পারি যে অ্যাপসগুলো আমাদের প্রডাক্টিভিটি বাড়াতে বহুগুণে সাহায্য করে।আজকের লেখাটি সেরকম কিছু অ্যাপস নিয়েই।
এক. Evernote: প্রথমেই বলবো এভারনোট অ্যাপটির কথা, এতো চমৎকার একটি অ্যাপ যারা ব্যবহার করেছেন বা করছেন তারাই শুধু এই অ্যাপটির কার্যকারিতা অনুধাবন করতে পারবেন। এই অ্যাপটি গুগল প্লে স্টোরের নোট টেকিং অ্যাপস গুলোর মধ্যে সবচাইতে জনপ্রিয় কারণ একটি অ্যাপের ভেতর অনেকগুলো ফিচার যেমন টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও ইত্যাদি সবকিছুই ব্যবহার করা যায়। শুধু তাই নয় এর বেশকিছু বিল্ট-ইন টেমপ্লেটও আছে যেগুলো ব্যবহার করে খুব সহজেই বিভিন্ন ফরমেটের নোট নেয়া যায়। অ্যাপসটির সবচেয়ে বড় যে সুবিধা সেটা হচ্ছে এটা মাল্টিপল ডিভাইসে ব্যবহার করা যায় এবং অটোমেটিক্যালি সিঙ্ক হয়ে যায় যার ফলে কোনো একটা ইম্পর্টেন্ট বিষয় আপনি খুব সহজেই মোবাইলে লিখে রাখলেন আবার সেটা আপনার পিসিতে ব্যবহার করতে পারছেন। এর তিনটি ভার্সন রয়েছে বেসিক, প্রিমিয়াম এবং বিজনেস ভার্সন। ফ্রি ভার্সনটিতে একসাথে দুইটি ডিভাইসে কাজ করা যায় এবং প্রিমিয়াম এবং বিজনেস ভার্সনে আনলিমিটেড ডিভাইসে ব্যবহার করা যায়।
দুই. Google Drive: দুই নাম্বারে থাকবে গুগল ড্রাইভের অ্যাপ টি। এটি গুগলের নিজস্ব অ্যাপ। সাধারণত অ্যান্ড্রয়েড ডিভাইস আসার আগে থেকেই অনেকে গুগল ড্রাইভ ব্যবহারে অভ্যস্ত থাকার কথা। এই অ্যাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা ব্যবহার করা