English
ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

প্রকাশঃ ২০২০-০৮-২৪ ১২:৫০:৫৮
আপডেটঃ ২০২৬-১০-২৩ ১১:৫৩:৪১


নতুন ব্রাউজার মাইক্রোসফট এজ

নতুন ব্রাউজার মাইক্রোসফট এজ


মো. রকিবুল ইসলাম রুশো 

 

‘মাইক্রোসফট এজ’ উইন্ডোজ ১০-এর নতুন ওয়েব ব্রাউজার, যা তারা সম্প্রতি তার গ্রাহকদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। মাইক্রোসফট-এর এই নতুন ব্রাউজারটি গুগলের ক্রোমিয়াম ইঞ্জিন ব্যাবহার করে বানানো হয়েছে। 

যদিও এটি ‘মাইক্রোসফট এজ’ নামেই বাজারে এসেছে, কিন্তু এটির লে-আউট, বিভিন্ন ওয়েব পোগ্রাম ও ব্রাউজার এক্সটেনশনের সাথে কাজ করতে সক্ষম, আগের চেয়ে অনেক দ্রুততার সাথে ওয়েবসাইট লোড করতে সক্ষম , আগের চেয়ে অনেক বেশি নিরাপদ আর ডেভেলপার উপযোগী করে বানানো হয়েছে।  

এইসব সুবিধা ছাড়াও ক্রোমিয়াম ইঞ্জিন ব্যবহার করে বানানো ব্রাউজারটি দেখতে অনেকটা গুগল ক্রোম-এর মতো, অনেক উন্নত সুবিধা বিশিষ্ট নিয়ে আসা এই ব্রাউজার এর পাঁচটি নতুন সুবিধা নিয়ে এই লেখা। 

 

১. প্রোফাইল

অতি সহজেই ব্রাউজারে অ্যাকাউন্ট/প্রোফাইল খুলে একাধিক ব্যাবহারকারী ব্যবহার করতে পারেন। প্রতিটি একাউন্টই আলাদা ভাবে ফেভারিটস, পাসওয়ার্ড, পেমেন্ট ইনফরমেশন, ব্রাউজিং হিস্টোরি এবং অন্যান্য সেটিংস সংরক্ষণ করতে পারে। 

এতে করে ইউজাররা একই উইন্ডোজ অ্যাকাউন্টে অনেকেই একই ব্রাউজার ব্যবহার করেও ব্যক্তিগত তথ্য আলাদা আলাদা প্রোফাইলে সংরক্ষণ করতে পারেন , একই ব্রাউজারে ‘হোম’ এবং ‘ওয়ার্ক’ আলাদা প্রোফাইল খুলে ভিন্ন ভিন্ন কন্টেন্ট সংরক্ষণ করতে পারে। 

মাইক্রোসফট এজ এই দুই ধরনের প্রোফাইল খোলা যায়, লোকাল এবং অনলাইন, লোকাল অ্যাকাউন্টটি শুধু যেই কম্পিউটার/ডিভাইস-এ খোলা হয়েছে সেখানে অ্যাকসেস করা যাবে। অনলাইন অ্যাকাউন্টটি যে কোনো কম্পিউটার/ডিভাইস-এ ব্যবহার করা যাবে মাইক্রোসফট অ্যাকাউন্টএ লগইন করে। 

 

২. ট্র্যাকিং প্রতিরোধ   

আমরা যখন ওয়েবসাইট ব্যবহার করি অনলাইন ট্র্যাকার বিভিন্ন কুকিস ব্যাবহার করে ও অন্য উপায়ে  আমাদের ট্র্যাক করে থাকে, এর মাধ্যমে তারা ইউজার-এর আগ্রহ, পছন্দের কনটেন্ট, ক্লিক, পেইজ ভিজিট  সম্পর্কে তথ্য সংগ্রহ করে থাকে। এইসব তথ্য পরবর্তীতে ইউজার-এর জন্য বিজ্ঞাপনের কাজে ব্যাবহার করে থাকে। 

ট্র্যাকিং প্রতিরোধ ব্যাবস্থাটি প্রথম থেকেই চালু থাকে এবং এতে বিকল্পগুলির একটি সেট অন্তর্ভুক্ত রয়েছে যা ব্রাউজারটি  গোপনীয়তা উন্নত করতে আপনার ব্যবহার সম্পর্কিত তথ্য সংগ্রহ করা থেকে ক্ষতিকারক অনলাইন ট্র্যাকারদের শনাক্ত বা ব্লক করতে পারে এবং এ সম্পর্কিত সিদ্ধান্ত নিতে দেয়।

 

৩. গুগল ক্রোম এক্সটেনশন