English
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশঃ ২০২২-১১-২৪ ১০:২৫:৩৫
আপডেটঃ ২০২৬-০৯-২০ ১৩:২৮:৪৮


সহজপাঠের সবুজ মাঠে

সহজপাঠের সবুজ মাঠে

সহজপাঠের সবুজ মাঠে

সামিনা হক শাম্মী  

 

দিনটি ছিল ইংরেজি নভেম্বর মাসের  ১১ তারিখ ২০২২শুক্রবারের মিষ্টি মিষ্টি শীতসকালে শুরু হলো সহজপাঠ উচ্চ বিদ্যালয়ের সমাবেশ আয়োজন, চিরচেনা ইস্কুলের গণ্ডি পেরিয়ে  খোলা আকাশের সবুজ প্রান্তরে সেই গল্প নিয়েই আজকের আসর

সকাল :৩০ হাতঘড়িটা সে কথাই জানান দিচ্ছে ধানমন্ডি ২৭ নম্বর  মীনাবাজারের পাশঘেঁষে  অভিভাবক, শিক্ষাকর্মী ছাত্রছাত্রীদের কিচিরমিচিরে ভরে উঠেছে চত্বরটা চারপাশে উৎসবের মৌ মৌ আঘ্রানইস্কুলের ছোটবড় শিশু- কিশোরেরা ধুপ ধাপ করে অস্থির পায়ে টপাটপ উঠে  পড়ছে, সাওয়ারী নিতে অপেক্ষপান নির্ধারিত বাসগুলোতে পছন্দমতো জায়গা খুঁজে নিচ্ছে  ঝটপট, বাসের জানালা গলিয়ে হাত-মুখ বের করে চেঁচিয়ে ডাকছে প্রিয় সাথীদের.... "এই যে, আমি এখানে, দৌড়ে আয়, তোর জন্য জায়গা রেখেছি যে..."



থেমে নেই অভিভাবকেরাও চেনা মুখগুলো খুঁজে নিচ্ছেন দ্রুততায়  প্রিয়জনদের সাথে পরিকল্পনা করে, রঙ মিলিয়ে পোশাক গায়ে চড়িয়েছেন  ভারী ছেলেমানুষীপনায় ছানাপোনাদের পৌঁছে দিয়ে- নিশ্চিন্ত হয়ে ব্যস্ত হয়েছেন নিজ দলের সঙ্গীদের খুঁজে পেতে 

আজ আরো একটু বাড়তি যত্ন নিয়ে সেজেছেন  শিক্ষা কর্মীরাও, তবে  আনন্দ- আয়োজনে মন ভাসলেও দায়িত্ব পালনে খামতি নেই একরত্তি

কেউ শিশুদের শ্রেনীভেদে সংখ্যা মেলাতে মাথা গুনছেন, তো কেউ খাবার আর মঞ্চ সজ্জার পণ্যাদি গোছাতো ব্যস্ত....

শেষমেষ বাস বোঝাই হলে পরমৃদু গুঞ্জন তুলে নড়েচড়ে উঠলো আজকের যান্ত্রিক পঙ্খীরাজগুলো নাকের উপর সহজপাঠ উচ্চ বিদ্যালয় এর ব্যানার ঝুলিয়ে বাতাস কেটে ছুটে চলল গন্তব্যে - নিউ ভিশন ইকো সিটি, কলাতিয়া রোড, কেরানীগঞ্জের উদ্দেশ্যে

 

চলন্ত বাসে উচ্চস্বরে চলছে তুমুল আড্ডা ছোট ছোট আটপৌরে কথাগুলোতেও  অকারণ ভালো লাগায় হেসে লুটিয়ে পড়ছে সবাই ওর গায়ে চারপাশে কেবল আনন্দ আর আনন্দ এরই সাথে পাল্লা দিয়ে পেছেন সারি থেকে ভেসে আসছে গান হেড়ে গলা, শান দেয়া রেয়াজি  কন্ঠ সব মিলেমিশে একাকার... সবই আছে এই সমবেত উচ্ছ্বাসে...

বলতে কীপ্রতিবছরের এমন আয়োজনের সাথে এবার যোগ হয়েছে ইয়া বড় এক সুখবর সেটা হলো, আজকের গন্তব্যের পাশেই সহজপাঠ ইস্কুলের বায়না করা নিজস্ব জমিটিও দেখা হবে  সব্বাই মিলে নিজেদের জায়গায় মাঠসহ ইস্কুলের স্বপ্ন-সুরমা চোখে মেখে সকালের হিমহিম হাওয়ায় চুল উড়িয়ে চলল তারা সবুজের পানে

অবশেষে পৌঁছে গেলাম স্বপ্নরাজ্যে চারপাশ জুড়ে উপচে পড়া লতাগুল্মের সবুজ দেয়াল ঘেরা বিশাল মাঠ মাথার ওপর নীলচে আকাশ  ঘাসের গালিচায় পা রাখতেই বাচ্চারা ছুটতে শুরু করল.... কে বলছে!? কে শুনছে!? কে জানে?

ওরা শুধু জানে "ছোট্ রে ভাই, ছোট্" পায়ের জুতোগুলো মালিক হারিয়ে 'বেচারা' হয়ে জমা পড়েছে গাছের ছায়ায় জমিয়ে আড্ডা মগ্ন অভিভাবকদের চেয়ারের নিচে... এইক্ষণেইই অভিভাবকদের বয়ে আনা নিজ নিজ বড় বড় ব্যাগগুলোর রহস্য জট খুলতে শুরু করেছে.... ঝুলি থেকে বের হচ্ছেআয়েশ করে বসে গল্প করার জন্য ছোট ছোট চাদর, শিতল পাটিপানির গ্লাসহাতপাখা, ক্যামেরা আরো কত কী... সেইসাথে আড্ডাকে জম্পেশ করে তুলতে, সঙ্গে আনা বিস্কুট, চানাচুর আরো সব মুখরোচক হালকা খাবারের বাহার

ওদিকে থেমে নেই শিক্ষাকর্মী আর আয়োজকদের দায়িত্বপূর্ণ কাজগুলো নিজ নিজ কাজের জায়গাটি তাঁদের ভালোভাবেই রপ্ত করা  তাই বাচ্চাদের মূল অনুষ্ঠানের মহড়া ব্যবস্থায় লেগে গেছেন কেউকেউ ব্যস্ত খেলা মঞ্চ গোছানোতে, কেউ খাবার তদারকিতে আর কেউ-বা অতিথিদের সুবিধা নিশ্চিত করতে

ওইদিকে ওখানেই যে কোনটা জুড়ে ইয়া বড় বড় হাঁড়ি না, না, ডেকচি বললে মানাবে বেশ  বিয়ে বাড়ির মত বিশাল বিশাল ডেকচি, ঢাকনা আর লম্বা হাতলযুক্ত হাতির কানের  মতো চামচ দিয়ে চলছে  রান্নার তোরজোড়

ভীষণ শৃঙ্খলার মধ্য দিয়ে নাস্তা নিয়ে বেশ করে শক্তি জুটিয়ে বড়রা গালগপ্পে আর ছোটরা মানে ছাত্র-ছাত্রীদের একাংশ শিক্ষা কর্মীদের নির্দেশনায় নাচের মহড়া শুরু করলো খোলা আকাশকে মাথায় নিয়ে সাদা আর হলুদ ফতুয়ার সাথে কোমর বেঁধে, লাল ওড়নার বন্ধনীতে দারুণ দেখাচ্ছিলো ফুলকুড়িদের সমবেত নৃত্য মহড়া সেই উচ্ছ্বাসে অভিবাবকদের অনেকেই মুগ্ধতার গুটি গুটি পায়ে এগিয়ে এসেকেউ ছবি তুললেন, তো কেউ ভিডিও শুরু করলেন মুহূর্তগুলোকে যতটা সম্ভব যন্ত্র-বাক্সে আটকে ফেলতে

এরই মধ্যে বাতাসে ঘুরে ফিরছে স্নিগ্ধ উত্তেজনা- ডক্টর মুহম্মদ জাফর ইকবাল স্যার আসার কথা কখন আসবেন তিনি?

মাঠের মাথাটায় নাগরদোলা বসেছে ওর সামনেই লাইন ধড়েছে বাচ্চারা..... আপুমনি ভাইয়াদের মিষ্টি ধমকেও কাজ হচ্ছে না আজ হবে কী করে? বাতাস জুড়ে সবুজ মাটির মিষ্টি সোঁদা গন্ধ, পায়ের নিচে ঘাসের আদর, পাশেই স্ফটিকের মত ঝকঝকে কাশফুলে ঢাকা সীমাহীন সমুদ্র-ঢেউ যখন মনের মধ্যে আছড়ে পড়ে, তখন কি আর নিজেকে সামলানো যায়?...  সেই সাথে কান জুড়িয়ে দেয়া 'লাল-হলুদ আল্পনা' আঁকা কাঠের নাগরদোলার মোহনীয় ক্যাঁচ ক্যাঁচ শব্দ হাত দিয়ে টেনে টেনে ঘুরিয়ে চলেছে তার অক্লান্ত দুইজন তরুন মালিক স্কুল পড়ুয়া এসব শহুরে ছোট্টমবিদের আকুলি বিকুলি ওদের নিয়মিত ব্যবসায়িক মনকে ঢেকে দিয়েছে স্নেহের চাদরে ঘামে জব জবে মুখে তাই মায়াবী হাসি

তথাপি শিক্ষা কর্মীদের অনুশাসনে ক্ষণিকেরতরে বিশ্রামে গেল নাগরদোলার দুই কান্ডারী

শুরু হলো মূল অনুষ্ঠান নাচের নির্দেশনা কোরিওগ্রাফির মুন্সিয়ানায় প্রায় সকল ছাত্র-ছাত্রীর বিশাল বহর অংশগ্রহণ করল গানের ছন্দে মুগ্ধতা মিলিয়ে যাবার আগেই নতুন মুগ্ধতা ছড়িয়ে দিয়ে লাঠি নৃত্য নিয়ে এলো আরো একদল ঝকঝকে মুখ ছাত্রছাত্রীদের পরিবেশনায় চোখ যখন প্রায় অভ্যস্ততখনই অনুষ্ঠানের মোড় ঘুরিয়ে দিলো শিক্ষা কর্মীদের তারুণ্য দীপ্ত নাচের ছন্দ কোমরে লাল কাপড় বেঁধে, বাজনার তালে তালে,   দুই হাতে দুই রুমালের ছন্দায়িত ঝটকা আন্দোলিত করে তুললো সবাইকে

কোন মঞ্চের বালাই নেই পায়ের পাতায় সবুজ ঘাসের সজীবতার স্পর্শ মেখে মাঠের মাঝখান জুড়ে চলছে এসব পরিবেশনা প্রায় ২০-২৫ জনের এক ঝাঁক তারুণ্যদীপ্ত শিক্ষাকর্মী গোল হয়ে নয়নাভিরাম ভঙ্গিমায় ঘুরে ঘুরে হাত পা নেড়ে গানের