
নাহিদ
হাসান
৮৫ ভাগ ব্যবসা শুরুর পাঁচ বছরের মধ্যে বন্ধ হয়ে যায়। শুধুমাত্র ১৫ ভাগ ব্যবসা থাকে যারা ১৫ বছরের চাইতেও বেশি সময় মার্কেটে টিকে থাকে।
মজার না?
আমরা অনেক জায়গাতেই শুনেছি যে ব্যবসাতে ভারো করতে হলে একটি বিজনেস প্ল্যান তৈরি করা দরকার। আবার যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডে পড়ালেখা করেছেন তারা একাডেমিক লাইফে হোম ওয়ার্ক/অ্যাসাইনমেন্ট হিসেবে বিজনেস প্ল্যান তৈরি করেছেন।
আমাদের বিজনেস লাইফেও আসলে বিজনেস প্ল্যান তৈরি করতে হবে।
এখন আমাদের হাতে দুইটা অপশন আছে।
এক. একাডেমিক লাইফের মতো বড় বিজনেস প্ল্যান তৈরি করা, যা সহজে স্ক্যান করা যায় না। হয়তো আপনি মাসে একবার চোখ বোলাবেন, অথবা কোয়ার্টারে একবার।
অথবা
দুই. একটি এক পেজের বিজনেস প্ল্যান তৈরি করবেন যা প্রতিদিন চোখ বোলাবেন এবং যা আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বের হতে সহায়তা করবে। টিম ওয়ার্কগুলোর প্রোগ্রেস মনিটর করতে সহায়তা করবে। আপনি আপনার প্ল্যান-এর সাথে কতোটুকু এলাইন্ড আছেন তা দেখতে পারবেন।
এই পোস্টে আমি দেখাবো কীভাবে একটি এক পেজের বিজনেস প্ল্যান তৈরি করবেন।
আমরা যখন এক পেজে একটি বিজনেস প্ল্যান তৈরি করছি তখন কিন্তু ব্যাপারটা এমন নয় যে আমরা বিজনেস গোল বা লক্ষ্য ছোট করে ফেলছি। আমার বিজনেস গোল বড়ই থাকছে, আমি শুধু ওটাকে সংক্ষেপে লিখছি। এক পেজের মধ্যে লিখছি যা সহজেই স্ক্যান করা যায়। এবং দরকারি অ্যাকশন প্লান তৈরি করে ফেলা যায়।
আমাদের এই এক পৃষ্ঠার বিজনেস প্ল্যান-র মূল অংশ হচ্ছে ছয়টি।
১.
ওভারভিউ
ওভারভিউ সেকশনে ব্যবসার গুরুত্বপূর্ণ বেসিক ব্যাপারগুলো থাকছে, যেমন এটি মূলত কী ধরনের ব্যবসা, কোথায় অবস্থিত, ব্যবসার মিশন ইত্যাদি।
যেহেতু এক পৃষ্ঠার তাই অকারণে বড় না করে, বুলেট পয়েন্ট অথবা ছোট ছোট লাইনে লিখে ফেলতে হবে। যা দেখলে বোঝা যায় যে কী বোঝানো হয়েছে।
২.
ইউনিক সেলিং প্রোপসিশন
এটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে আমাদের কিছুটা সময় ব্যয় করতে হবে। বের করতে হবে কেন মানুষ আমাদের পণ্য অথবা সেবা কিনবে? বাকিদের চাইতে আমরা