English
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশঃ ২০২০-১১-২৪ ০৪:৫৩:৩১
আপডেটঃ ২০২৬-০৯-২০ ১৪:১৯:৫২


কোয়ারেন্টিনের চতুর্দশ এবং শেষ দিন

কোয়ারেন্টিনের চতুর্দশ এবং শেষ দিন


মোহাম্মদ মামদুদুর রশীদ


মেঘের অনেক রংআমি দেখি নি। সবসময়ই আমার কাছে তা ধূসরহাল্কা অথবা গাঢ়, এই যা পার্থক্য। রং আমি যা দেখেছি, তা প্রাত:রাশের। রুটি-সব্জি থেকে শুরু করে, রুটি-ডিম, রুটি-গোস্ত, রুটি-ডাল, পরোটা-সব্জি, পরোটা-ডাল, পরোটা-ডিম, পরোটা-ডালগোস্ত, পরোটা-হালুয়া, পরোটা-মগজভূনা, পরোটা-কিমা, কিমা-পরোটা, আলু-পরোটা, ডিম-পরোটা, খিচুড়ি-ডিম, খিচুড়ি-ভূনা, ভূনা-খিচুড়ি, লুচি-দম, লুচি-মিষ্টি, ইডলি, দই-বড়া, নুডলস, ব্রেড-বাটার-জ্যাম, ব্রেড-বাটার-এগ, ক্রসাঁ, মাফিন, ডেনিশ (ওরফে ডেনিশ পেস্ট্রি) আরো কতো কী! রুটি বলতে কি শুধুই রুটি? সাদা আটার রুটি, লাল আটার রুটি, কাঁচা পানির রুটি, সিদ্ধ (ফুটানো) পানির রুটি, গমের আটার রুটি, চালের আটার রুটি, আরো কতো! নুডলস বলতে সাধারণ নুডলস, রাইস নুডলস, গ্লাস নুডলস ইত্যাদি; মাফিন বলতে কাপ-মাফিন, ভ্যানিলা-মাফিন, চকলেট-মাফিন, ব্লুবেরি-মাফিন, স্ট্রবেরি-মাফিনএমনি চলতেই থাকবে। তাই বলছিলামরং-এর বাহার যদি থেকেই থাকে, তবে তা প্রাতঃরাশের। যারা আবার এরই মধ্যে পরোটা-কিমা কিমা-পরোটা, অথবা খিচুড়ি-ভূনা ভূনা-খিচুড়িকে একই ভেবেছেন, কিংবা ভেবেছেন আমি ভুল করে পুনরাবৃত্তি করেছি, হলফ করে বলে দিতে পারি, তারা কালার ব্লাইন্ড (Colour Blind) প্রাতঃরাশের রং তারা দেখতে পান না।

আজ কোয়ারেন্টিনের চতুর্দশ এবং শেষ দিন। ঘুম থেকে উঠে সোশাল মিডিয়ায় চোখ রাখতেই দেখি, বাংলাদেশ থেকে এক বন্ধুর বার্তা—‘আর বিলম্ব না; না, আর বিলম্ব না। আর মাত্র এক দিন বাকি।জবাবে আমি লিখলামআর মাত্র আট ঘণ্টা। নাস্তা নিয়ে টেবিলে বসতেই সিডনি থেকে বন্ধুর ফোন
কী রে, ছাড়া পাচ্ছিস কখন? নিতে আসব না কি?
না, না, ছেলে আসবে নিতে। তো এখন বড় হয়েছে। [বলার সময় লক্ষ্য করলাম বুকের ছাতিটা ছয় ইঞ্চি ফুলে গেল। ভাগ্যিস! টি-শার্ট পরে ছিলাম, নতুবা শার্টের বোতামই হয়তো ছিঁড়তো গোটা দুয়েক।] বরাবর বন্ধুরাই নিতে আসে। এই প্রথম আসবে ছেলে।
নাস্তা হয়েছে?
হ্যাঁ।
তা, কী খেলি?
বন্ধুকে আমার প্রাতঃরাশের বর্ণনা দিলাম খুব ছোট্ট করেলিউকওয়ার্ম চকলেট মাফিন উইথ মেল্টেড বাটার, সাথে এক মগ ব্ল্যাক কফি।

বললোএই বয়সে তুই খাস এগুলোমাফিন-বাটার?

আমি বললামভাইরে, সব তো আর আমার জন্য করি না। টেস্ট বাড (Taste Bud) গুলোকে তো সন্তুষ্ট রাখতে হবে! শেষ বিচারের দিনে যখন যখন জিভের বাণী বন্ধ থাকবে, তখন তো অঙ্গ-প্রত্যঙ্গ গুলোই সাক্ষী   দেবে। এখন খুশি রাখলে সেদিন কিছু ফায়দাও তো হতে পারে। বললোসে না হয় বুঝলাম, কিন্তু কোলেস্টেরল?

আমি সরাসরি রবীন্দ্রনাথেরজুতা আবিষ্কারকবিতাটি থেকে উদ্ধৃতি দিয়ে বললাম—‘আগের কাজ আগে তো